২১ জানুয়ারি মঙ্গলবার পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক সহযোগিতার শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সরকারি তথ্যসেবা নাম্বার ৩৩৩, জরুরি সেবা নাম্বার ৯৯৯, এবং দুদকের হটলাইন নাম্বার ১০৬ সম্পর্কিত প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ককনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এবং শরীয়তপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম। এ সময় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য স্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানানো হয়।