শরীয়তপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির আওতায় ৫ জনের প্রতিজন ভিক্ষুককে ১৭ হাজার ব্যয়ে দোকানের মালামাল ও ১৫ জনের প্রতিজন ভিক্ষুককে ১০ হাজার টাকা ব্যয়ে ছাগল বিতরণ করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে শরীয়তপুর সদর উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মো: কামাল হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কন্ঠ শিল্পী সামিনা ইয়াসমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কার্যালয়ের নাজির স্বপন পাহাড়, পালং ইউপি চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান ঢালীসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ। এ সময় প্রধান অতিথি কাজী আবু তাহের বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের সামনে অবস্থানরত ভিক্ষুকদের তালিকা প্রস্তুত করে শতভাগ ভিক্ষুকমুক্ত সমাজ গড়তে হবে।