শরীয়তপুর উদয়ন ললিত কলা একাডেমীর সভাপতি নবাগত পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানকে বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদয়ন ললিতকলা একাডেমী সহ-সভাপতি ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট এর সভাপতিত্বে ও উদয়ন ললিতকলা একাডেমীর সাধারণ সম্পাদক ডাঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতয়াল, জেলা পরিষদ সদস্য আসমা আক্তার, পালং ইউনিয়ন পরিষদ সদস্য ফিরোজা আক্তার, এ্যাড. দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগ নেত্রী পান্না খান, জর্জ কোর্টের এপিপি এ্যাড. পারভেজ রহমান জন, মুনিরা বেগম, নুরুল হক মাষ্টার।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শাহআলম খান ও রতনচন্দ্র বিশ্বাস। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন মোঃ মামুন খান, বিল্লাল হোসেন, মোঃ আরিফ হাসান, সহিদুল ইসলাম শুভ, মোঃ ইয়াসিন, মোঃ ফারুক রায়হান, রিমা আক্তার মীম, রুমা আক্তার, কাইসার খান, মোসাঃ সোনিয়া আক্তার, মোঃ এরশাদ, অনিমা রানী শীল, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রবিন, ফারিহা বুশরা মুমু, মন্দ্র মধুরা, সুজানা, সাদিয়া, মারিয়া, মোঃ সেলিম, ইয়াসিন ও জাকির প্রমূখ।



মন্তব্য করুন