গোসাইরহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভর্ৎসনার কারণে ওই স্কুলের কাজল আক্তার (রোল-১) নামের ৫ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি হলো ৮ কিলোমিটার দুরের একটি স্কুলে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও তবে প্রধান শিক্ষকের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ৪ নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তবে প্রধান শিক্ষকের দাবী তিনি কোন শিক্ষার্থীকে ভর্ৎসনা করেননি। ঘটনাটি মিথ্যা। শিক্ষা অফিসার বলছেন বিষয়টি জেনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাজলের মা মাহফুজা বেগম ঝুনু জানান, গত ২০ জানুয়ারী শরীয়তপুর জেলার গোসাইরহাটের ৪নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমুর বেগম অন্য স্কুলে বদলি হয়। বিদায়ী শিক্ষিকা জুমুরকে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী কাজল, লিজা, রুনা ও তামান্নাসহ আরো অনেক তার বিদায় উপলক্ষে উপহার দেয়। এতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা রাণী পাল কাজল আক্তার ও অন্যান্য শিক্ষার্থীদের অপমান জনক গালমন্দ করে। বিষয়টি কাজলের মা মাহফুজা বেগম ঝুনু প্রতিবাদ করায় প্রধান শিক্ষক জোসনা রাণী পাল আরো ক্ষুব্ধ হয়ে তাকেসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাকদের উচ্চস্বরে অপমানজনক গালমন্দ করে। এ ঘটনার পর রোববার কাজল আক্তার অপমান সহ্য করতে না পেরে প্রায় ৮ কিলোমিটার দুরের একটি বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়।
৫ম শ্রেণির শিক্ষার্থী কাজল আক্তার কেন অন্য স্কুলে চলে গেলেন এমন প্রশ্নের জবাব এরিয়ে গিয়ে গোসাইরহাটের ৪নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা রাণী পাল বলেন, আমার বিরুদ্ধে স্বরযন্ত্র করা হচ্ছে। আমি কোন শিক্ষার্থী ও তাদের অভিভাকদের গালমন্দ বা ভৎসনা করিনি। আমি ৬ দিন প্রশিক্ষন শেষে ২৫ জানুয়ারী বিদ্যালয়ে এসেছি। এ সময় সহকারী শিক্ষিকা ঝুমুর বেগম আমাকে মোবাইল ফোনে জানান তার অন্যত্র বদলির আদেশ হয়েছে। আমার অনুমেতি সাপেক্ষে সে তার বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করেছে। এ সময় কি হয়েছে। আমি জানি না। তবে কাজলের মা এসে আমার বিদ্যালয়ের ৫ম শ্রেণির অন্যান্য শিক্ষার্থীদের গালিগালাজ করেছে। আপনারা শিক্ষা অফিসারের অনুমোতি নিয়ে আমার স্কুলে এসে সত্যতা যাছাই করে যান।
গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান খান বলেন, প্রধান শিক্ষক যদি কোন শিক্ষার্থীকে গালমন্দ করে থাকে এমন প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন