পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোসাইরহাট থানার গোল ঘরে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম।
এ সময় গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করবেন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।