র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে গত ১২ মার্চ বৃহস্পতিবার রাত ১ টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গান্দিয়াশুর বাজারস্থ সাতপাড় গান্দিয়াশুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে শহীদ দাড়িয়া(৩১), পিতাঃ আবুল কালাম দাড়িয়া, সাং-বনগ্রাম, থানাঃ সদর, জেলাঃ গোপালগঞ্জকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৪০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন