শরীয়তপুরে করোনার এই সংকটকালীন সময় শ্রমিক সংকটে পড়ায় কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনভর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মধ্য ছয়গাঁও গ্রামের কামরুল মুন্সীর জমির পাকা ধান কাটা ও মাড়াই করা হয়। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম ও সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, জেলার সহ-সভাপতি এমএ ছালাম সরদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, হুমায়ুন কবির সোহাগ খান, কৃষি বিষয়ক সম্পাদক সালেক খান, সহ-স্বাস্থ্য সম্পাদক জুয়েল সরদার, শরীয়তপুর পৌরসভার সভাপতি জিল্লুর রহমান সবুজ, ভেদরগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মনির সরদার, মেহেদী হাসান সৌরভ হাওলাদার, ছয়গাঁও ইউনিয়নের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুন্সী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির মৃধা সহ প্রায় ৩০ জন নেতাকর্মী।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৩০ জন নেতা কর্মী ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌঁছে দিয়ে মাড়াই করে দিয়েছে।
ধান কাটা বিষয়ে কৃষক কামরুল মুন্সী বলেন, করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন দুর্দিনে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এসে আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি খুব আনন্দিত। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



মন্তব্য করুন