শরীয়তপুর জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমির হামজা বলেছেন বিদেশ থেকে বীজ আমাদিন করার কারণে আমাদের দেশে কৃষির উৎপাদন খরচ বেড়ে যায়। জাতীর পিত বঙ্গবন্ধুর কন্যা কৃষক বান্ধব মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উৎপাদন খরচ রাশ করার জন্য আমাদের দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের মাধ্যমে বীজ উৎপাদনের জন্য কাজ করছে কৃষি বিভাগ।
তিনি বৃহস্পতিবার ১৩ আগস্ট ভেদেরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নে চরচান্দা বেপারী গ্রামে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত গম ফসলে মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
ভেদেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবসে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
ডিএমখালি ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা একে এম মহিউদ্দিন, ভেদেরগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার রতন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মামুন অর রশিদ হাসিব, আল-আমিন, রুহুল আমিন।
এ সময় তালিকাভুক্ত ৫০ জন কৃষককে ৪০০ করে টাকা ভাতা প্রদান করেন প্রধান অতিথি জেলা কৃষি কর্মকর্তা মোঃ আমির হামজা।



মন্তব্য করুন