শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাক প্রতিবন্ধী মেহেদী হাসান (২০) ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী বিকাল থেকে সে নিখোঁজ হয়। মেহেদী উপজেলার ছয়গাঁও গ্রামের আব্দুল খালেক মোল্যার ছেলে। এ ব্যাপারে ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
নিখোঁজ মেহেদীর চাচা রায়েজুল আলম জানান, গত ২৫ ফেব্রুয়ারী বিকালে মেহেদী হাসান বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হয়। পরে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম বলেন, প্রতিবন্ধী মেহেদী হাসানকে খুজেঁ বের করার চেষ্টা চলছে।



মন্তব্য করুন