ভেদরগঞ্জ উপজেলায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস-২০২১ প্রথমবারের মত উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নাহিম রাজ্জাক।
রবিবার (৭ মার্চ) সকাল ৯ টার সময় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে বর্ণ্যাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন সম্বেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার তোফাজ্জল হোসপন মোড়ল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মান্নান হাওালাদার, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাশেদুল বাড়ী সহ আওয়ামী পরিবার ও প্রমুখ।



মন্তব্য করুন