প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরীয়তপুরে পবিত্র ঈদ উল ফিতর ও করোনা পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান, ঈদ উপহার ও বস্ত্র বিতরণ শুরু করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি পারভীন হক শিকদার।

শুক্রবার (৭মে) সকাল ১০ টায় ভেদরগঞ্জ উপজেলা চত্ত্বরে পারভীন হক শিকদারের পক্ষে বিতরণ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ ।

পর্যায়ক্রমে আগামী পাঁচ দিনব্যাপী ডামুড্যা, গোসাইরহাট, শরীয়তপুর সদর ও ভ্রাম্যমান ছিন্নমূল মানুষের মাঝে এ অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

পারভীন হক শিকদারের এপিএস রকিবুল হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, শরীয়তপুর সদরে ঈদ উল ফিতর ও করোনা পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ ও অসহায় তিন হাজার মানুষের মধ্যে আর্থিক অনুদান, ঈদ উপহার ও বস্ত্র বিতরণ শুরু করবেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পারভীন হক শিকদার।

শুক্রবার ভেদরগঞ্জ উপজেলা থেকে বিতরণ শুরু হয়েছে। আগামী ৫ দিন পর্যন্ত এ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। উপহার সামগ্রীর মধ্যে, মিনিকেট চাউল ৩ কেজি, পোলার চাউল ১ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, দুধ ২০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, সয়াবিন তেল আধা লিটার, সাবান ১টিসহ ১০ আইটেমের খাদ্যসামগ্রীর ১’হাজার পেকেট ১’হাজার পরিবারকে, ১’হাজার শাড়ি ১’হাজার জনকে, ১’হাজার জায়নামাজ ১’হাজার জনকে, ১’হাজার থ্রি-পিচ ১’হাজার জনকে দেয়া হবে। এছাড়া ৩’হাজার পরিবারকে ১’হাজার টাকা করে নগদ প্রদান করা হবে।

এসয়ম রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব শিকদার, ন্যাশনাল ব্যাংকের আরএম ইসকান্দারা আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখা’র সভাপতি সজল শিকদার, ন্যাশনাল ব্যাংক ভেদরগঞ্জ শাখার ম্যানেজার আকরাম হোসেন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।