আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরসেনসাস ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির পক্ষ থেকে বস্ত্র সামগ্রী হিসেবে শাড়ি বিতরণ শুরু করা হয়েছে।

শুক্রবার (৭ মে) বেলা ১২ টায় চরসেনসাস ইউনিয়নের চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ জিতু মিয়া বেপারী ১ হাজার মানুষের মাঝে এসব বস্ত্র সামগ্রী বিতরণ করেন।

ইউপি চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারী বলেন, জননেত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নির্দেশে চরসেনসাস ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং চরসেনসাস ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

সখিপুরের চরসেনসাস ইউনিয়নের বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালা, সচিব আবুল কাশেম চরসেনসাস ইউনিয়ন পরিষদ, মফিজুল হক মাদবর, তরন বেপারী, শাকুল ইসলাম বালা, শামীম বালা, হারুন অর- রশিদ, হাসিবা বালা, ফাহমিদ বালা, তুষার ইমরান সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।