শরীয়তপুরের ভেদরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬ থেকে ১০ জুন এই সেবা সপ্তাহ শুরু হয়েছে।

রবিবার ৬ জুন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। এছাড়া প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় উপজেলা ভূমি অফিসের নির্দিষ্ট বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পরে ভেদরগঞ্জ উপজেলার ভূমি মালিকদের ভূমি সম্পর্কিত যে কোনো সেবার জন্য উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহে বিশেষ সেবা প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য দৈনিক রুদ্রবার্তাকে জানান, ভূমি সেবা সপ্তাহের শেষ দিন ১০ জুন তেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে। তিনি আরো জানান, ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় উপজেলা ভূমি অফিসের নির্দিষ্ট বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে।