নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুনধারার লক্ষ্য দেশ ও মানুষের অধিকার আদায়। স্বাধীনতার ৪৭ বছর পরও যখন নির্মমভাবে বাংলাদেশে সামাণ্য পণ্য সামগ্রী আনতে গিয়ে পদপিষ্ট হয়ে এক বা দুইজন নয় একাগো জন মৃত্যু বরণ করে; তখন নতুনধারা বাংলাদেশ-এনডিবির রাজনীতিকগণ মনে করে রাজনীতিকগণ অন্ধ হয়ে গেছেন, বধির হয়ে গেছেন। তারা এখন শুনতে পান না, চোখেও দেখেন না। আর এই সুযোগে গরু-ছাগল-ভেড়ারা রাজপথ দখল করছে, ইচ্ছে মত অবিরত লুটতরাজ করছে। এই পরিস্থিতির উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এগিয়ে যাচ্ছে, শেরেবাংলা, মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। শুধু এখানেই শেষ নয়; অন্ধকারাচ্ছন্ন দেশকে আলোকিত করতে তারা রাজপথে তৈরি হচ্ছে। নতুনধারা বাংলাদেশ-এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কোটা সংস্কার আন্দোলন ও খুলনা সিটি নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৫ মে সকাল ১০ টায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা মিলনায়তনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্ম মনে করে রাজনৈতিক ফায়দা হাসিলের রাস্তায় অগ্রসর হচ্ছে কোটা আন্দোলন। অনতিবিলম্বে এর সুরাহা হওয়া জরুরী। অন্যদিকে খুলনা সিটি নির্বাচন সম্পন্ন হওয়ার আগেই শুভেচ্ছা জানিয়ে পোস্টার প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে আমাদেরকে আবারো স্মরণ করিয়ে দেয়া হলো যে, জাতির পিতার আদর্শচ্যুতই শুধু তারা হয় নি; নোংরা রাজনীতিতেও অনেকদূর চলে গেছে। সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজহান নীরা, মহাসচিব চঞ্চল মেহমুদ কাশেম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, টিএম আলী ফরহাদ শিমুল, সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ রেজাউল করিম, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, মোহাম্মদ দানেশ, কাজী নাজমুল হাসান, আনোয়ার ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য করুন