মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জন্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস গত ১৯ মে ২০১৮ তারিখ বিশ্ববিদ্যালয় এর ঢাকাস্থ কার্যালয়ে যোগদান করেন। ২০ মে ২০১৮ উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শরীয়তপুর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ডীন, রেজিস্ট্রার, পরীক্ষানিয়ন্ত্রক, প্রক্টোর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, গ্রন্থাগারিক, কর্মচারী সকল আবাসিক অনাবাসিক ছাত্র-ছাত্রীবৃন্দ উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
উপাচার্য মহোদয় প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বঙ্গবন্ধুর মত দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী সকলের সহযোগিতা কামনা করেন। দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার” উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ পরিদর্শণ ও মতবিনিময় করেন।