নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় বজ্রাঘাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এসময় আরো এক জেলে আহত হয়। রোববার ১০ অক্টোবর ভোর ৪টায় ভেদরগঞ্জ উপজেলার আনন্দ বাজার পয়েন্টের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা উত্তর তারাবনিয়ার টুকু বেপারীকান্দির কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৪), দেওয়ান কান্দির গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩২) ও চাঁদপুরের হাইমচর চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। গুরুতর আহত ভেদরগঞ্জ উপজেলার দেওয়ান কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে সাগর প্রধানীয়া (২৫) কে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ওবাইদুল হক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ভোর রাতে বজ্রপাতে পদ্মা নদীতে তিন জন জেলে নিহত হয়েছে। নিহতদের পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। অপর আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।



মন্তব্য করুন