শরীয়তপুরের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন মো. আসাদুজ্জামান হাওলাদার। তিনি জেলার সখিপুর থানার ওসি।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে শরীয়তপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। শরীয়তপুর পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুজ্জামান এ নাম ঘোষণা করেন।

জানা গেছে, মার্চ ২০২২ মাসে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক বিষয় ভালো পারফরমেন্সের জন্য এ নিয়ে ১৪ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে।

তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন:আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ সখিপুর থানা পুলিশের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। তিনি আরো বলেন, যেকোনো পুরস্কারই ভালো কাজে উৎসাহ জোগায়। আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য পুলিশ সুপার স্যারসহ ঊর্ধ্বতন সব কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার কর্মস্থল সখিপুর বাসীর কাছে দোয়া চাচ্ছি- আগামীতেও আরো ভালো দায়িত্ব পালনের মাধ্যমে যেন সখিপুরের নামটি সমুজ্জ্বল রাখতে পারি।