ভোক্তা-অধিকার বিরোধী কার্য করায় শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলায় বুধবার ২ প্রতিষ্ঠানকে ৪২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেয়ায় মেসার্স নিউ পপুলার ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ৩৫হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
এছাড়া পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়- বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পন্য বিক্রয়সহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মে মেসার্স ঢালি এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।



মন্তব্য করুন