“সবাই মিলে শপথ করি, মা ইলিশ রক্ষা করি” এই শ্লোগানকে সামনে রেখে মা ইলিশ নিধন বন্ধ এবং ইলিশ সংরক্ষণে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লার বাজারে ২’শ জন মৎস্যজীবীকে ২’শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
৮ অক্টোবর শনিবার সকাল ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে এবং জেলা প্রশাসক পারভেজ হাসানের সার্বিক সহযোগিতায় এ শুকনো খাবার বিতরণ করা হয়।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত শুকনো খাবার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
এ সময় ভেদরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ হাওলাদার উপস্থিত ছিলেন।
#



মন্তব্য করুন