পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি তাঁর ব্যক্তিগত অর্থায়নে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ১০ জন ইমাম ও ২ জন বীর মুক্তিযোদ্ধাকে পবিত্র ওমরাহ করতে সৌদি আবরে পাঠিয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) ওই ১২ জন পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গমন করেছেন। ইতিমধ্যেই তারা ওমরাহ পালন শুরু করে দিয়েছেন এবং আগামী ১৫ দিন সেখানে অবস্থান করবেন।

এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বলেন, মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি মহোদয় আমাদের ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালন করানোর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এব্যাপারে সুরেশ্বর দরবার শরীফের শাহীন নূরী আল সুরেশ্বরী, নড়িয়ার আহমদনগর মাদরাসার আবুল বাশার ও তারাবুনিয়া মাদরাসার আনোয়ার হোসেন সরকার বলেন, ইতিমধ্যে আল্লাহর অশেষ রহমতে আমরা মক্কায় এসে পৌছেছি। আমরা ওমরাহ পালন শুরু করে দিয়েছি। আমরা এখানে ১৫ দিন অবস্থান করবো।

এব্যাপারে সুরেশ্বর দরবার শরীফের শাহীন নূরী আল সুরেশ্বরী আরও বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, নড়িয়া-সখিপুর ও বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবো।