শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার অফিসার নির্বাচিত হয়েছেন সখিপুর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র), মো: নাজমুল ইসলাম।
মঙ্গলবার ২০ জুন সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে ২০২৩ এর মে মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে জেলার ৭ টি থানার মধ্যে সখিপুর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) নাজমুল হোসেনকে কৃতিত্বের সাথে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এ বিশেষ অবদান রাখায় তাকে কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ এস আই অফিসারের সম্মাননা তুলে দেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল মুশফিকুর রহমান, ডিআইও ওয়ান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ, আরআই, এসআই, এএসআই বৃন্দ,বিভিন্ন সিভিল স্টাফ ও কনস্টেবলবৃন্দ।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই (নিরস্ত্র), মো: নাজমুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে বলেন,পুলিশে যোগদানের পর থেকে ন্যায়, নীতি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমানে সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার স্যারের নির্দেশনা মোতাবেক কাজ করায় আমি আজ স্যারদের উপস্থিতিতে শরীয়তপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে পেরেছি বলে মনে করি। আজকের এ পুরস্কার আমার আগামী দিনের পথ চলার পাথেয় হবে। তবে শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার আরো বেশি বাড়িয়ে দিয়েছে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার দৈনিক রুদ্রবার্তাকে জানান, এসআই (নিরস্ত্র), মো: নাজমুল ইসলাম তার কর্তব্য-কর্মের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। আজকের এই পুরস্কার গ্রহণ তাকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।