শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের আগামী ২ বছরের জন্য সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি, আহমেদ সাকিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি, গোলাম কিবরিয়া ( জি কে সানজিদ) ও সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজ ও চ্যানেল এস টিভি উপজেলা প্রতিনিধি, মোঃ সাইফুল ইসলাম ঢালী।

শুক্রবার ৭ জুলাই সন্ধ্যা ৮ টায় সখিপুর প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে সখিপুর থানাধীন সকল কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমান আহমেদ সজীব, যুগ্ন- সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন জুয়েল, দপ্তর ও প্রচার সম্পাদক পদে সাদ্দাম হোসেন,( দৈনিক গ্লোবাল ন্যাশন) এর নাম ঘোষণা করা হয়।

কমিটির অনান্য সদস্য হলেন: সম্মানীত সদস্য হরলাল মৈশাল (দৈনিক আমার সময়), অস্থায়ী সদস্য শাহিন আহম্মেদ, (দৈনিক সবুজ বাংলাদেশ)সহ অনান্যরা।

উল্লেখ, সখিপুর থানাধীন সকল সংবাকর্মীদের সম্মতিতে সখিপুর প্রেসক্লাব গঠনের লক্ষে আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো।

শীঘ্রই আনুষ্ঠানিক উদ্ধোধনের মধ্যে দিয়ে এ কমিটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।