গতকাল ১১ জুলাই বুধবার শরীয়তপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাজাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীয়তপুর জাজিরা থানার ডুবিসায়বর (ভাসমান) এলাকার সিরাজ শেখের পুত্র আল আমিন শেখ (২১) এবং ডুবিসায়বর গ্রামের কোব্বাস খানের স্ত্রী সাহেরা বেগম সাহেনা (৫০)। অভিযানকালে ১ কেজি গাজা সহ দুই জনকে হাতেনাতে গ্রেফতার করে শরীয়তপুর ডিবি পুলিশ।