র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ৩০ আগষ্ট ২০১৮ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার সদর থানাধীন সাতপাড় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১২ টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার সদর থানাধীন উলপুর বাজারের পাঁকা রাস্তার পূর্ব পাশে শেখ আফছার উদ্দিন মার্কেটের গলির ভিতর দুইজন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে আনুমানিক রাত ১২ টা ২০ মিনিটের সময় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক দুইজন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদে মোঃ সাদ্দাম ফকির (২৭), পিতা ঃ মোঃ ফজলু ফকির এবং মোঃ সেকেন্দার মোল্লা (৩৮) পিতা ঃ মৃত.আবু বক্কার মোল্লা, উভয় সাং- উলপুর, থানাঃ সদর, জেলাঃ গোপালগঞ্জ বলে জানায়। পরবর্তীতে ধৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামীদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে ১টি নীল রংয়ের বায়ূরোধক জিপার ব্যাগের মধ্যে রক্ষিত গোলাপী রংয়ের ২১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ৩টি সীমকার্ড উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় আরও স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার সদর থানাসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছে।
এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন