শরীয়তপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডের নীলকান্দি গ্রামে শ্রমিক দল নেতা জামাল মুন্সির বাড়িতে হামলাও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধায় শ্রমিক দল নেতা জামাল মুন্সির ছেলে শুভ মুন্সির সাথে পার্শ্ববর্তী এলাকার কিছু যুবকের সাথে কথা কাটাকাটি হয়।

এ ঘটনা সূত্র ধরে শনিবার সকালে নীল কান্দি গুচ্ছগ্রামের অধশতাধিক মানুষ একত্রিত হয়ে শ্রমিক দল নেতা জামাল মুন্সির বাড়িতে হামলা হবে ভাঙচুর চালায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ এসময় হামলাকারীরা আলমারিতে রাখা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়।

এ ঘটনায় পালং মডেল থানার মামলার করার কথা জানিয়েছেন শ্রমিক দল নেতা জামাল হোসেন মুন্সী।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।