পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর দেশটিতে সরকারি সফরে যান তিনি। ওই দিন বেলা ১টা ৪০ মিনিটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার।

সফরে তাঁর সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

স্পিকারের দেশে ফেরার সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁকে স্বাগত জানান।