কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কারাবন্দি নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয় এবং শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে মাকে শেষবারের মতো ছেলের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে যে নিরাপত্তা পরিস্থিতি এবং ডিসেম্বর পর্যন্ত প্যারোলে মুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কারণে শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব হয়নি; তবে মানবিক বিবেচনায় কারাফটকে ছেলের মুখ দেখানোর সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাজধানীর লালবাগ এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।