‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উপলক্ষে শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২ ফেব্রুয়ারি সকালে শরীয়তপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে “নিরাপদ খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্যভাস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার মো: নজরুল ইসলাম (পিপিএম-সেবা)।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা: আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, এছাড়াও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলে ব্যক্তিজীবনে নিরাপদ খাদ্যভ্যাস প্রতিপালনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করে সুস্থ ও সমৃদ্ধ জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।