নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি তারুণ্যোর উৎসব-২০২৫ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরীয়তপুর জেলা স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ৷ এতে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ৷ এসময় উপস্তিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, র‌্যাব ৮ মাদারীপুর এসপি মোহাম্মদ মীর মনির হোসেন,শরীয়তপুর সেনা ক্যামকমান্ডার মোহাম্মদ মমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা,জেলা বিএনপির নেতা ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান মাদবর,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার,স্থানীয় দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের আহ্বায়ক ইমরান আল নাজির ও সদস্য সচিব সাজ্জাত হোসেন শোভন সহ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন ৷

সাংস্কৃতিক অনুষ্ঠানের মুল আক্শন থাকবে গান পরিবেশন, নৃত্য পরিবেশন, নায়ক নায়িকাদের বিভিন্ন পারফর্মেন্স, নাটক ও কবিতা আবৃতি ৷ এছাড়া দর্শকদের মন মাতানোর মত বিভিন্ন ধরনের দোকান পাট ও খাবার সামগ্রী সাজানো হবে৷