বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) জাজিরা পৌরসভার উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারী ২০২৫) বিকালে জাজিরা উপজেলার কবি নজরুল মঞ্চে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম কামরুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া সুলতানা রাণী, জেলা যুবদলের সভাপতি আরিফ উজ্জামান মোল্লা, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভি.পি. নাজমুল হক বাদল।
প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ শিকদার। বিশেষ বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক শিকদার মাহমুদ শাহীন, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকন্, বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান সরদার, মোঃ জসিম বয়াতী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ফরহাদ সরদার, জাজিরা পৌরসভা মহিলা দলের আহবায়ক নাসরিন সুলতানা রুবি, জাজিরা উপজেলা জাসাসের সভাপতি মোঃ লুৎফর রহমান কবিরাজ।
সম্মানিত অতিথি ছিলেন, বিনোদনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান সরদার, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, শরীয়তপুর পৌরসভার সাবেক কমিশনার সরদার চান মিয়া, জেলা বিএনপির সদস্য মতিউর রহমান মুন্না, শরীয়তপুর পৌরসভা যুবদলের সভাপতি ডি.এম কামাল হোসেন, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান খান।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন