বরিশাল জেলা গৌরনদী উপজেলা টরকি বন্দরে মাঝি পট্টি ৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিল্লাল মাঝি (৬৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বরিশালের টরকি বন্দরে মজিদ মিয়া এন্ড সন্স এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদ মাঝির পূত্র ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউপির রুকুন্দপুর এলাকার বাসিন্দা বিল্লাল মাঝি।

মৃত্যুকালে ২ পূত্র, ২ কন্যা ও ১ স্ত্রী সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা নামাজ বুধবার ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় টরকি হাই স্কুল মাঠ ময়দানে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ ১১টায় টরকি গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়ে মাদ্রাসার পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।