শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব নাওডোবা ইউনিয়নে জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী মৌরিয়া হোসেন তুলির আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এউপলক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে পূর্ব নাওডোবা ইউনিয়নের শাহআলম মার্কেট মাস্টার বাগান বাড়ীর সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্ব নাওডোবা ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে ও জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুবেল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)।
বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া সুলতানা রাণী, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ শিকদার, সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন।
সম্মানিত অতিথি ছিলেন, বিনোদনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান সরদার, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভি.পি. নাজমুল হক বাদল, জেলা বিএনপির সদস্য মতিউর রহমান মুন্না, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী।
এসময় পূর্ব নাওডোবা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন