সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ১৯ নভেম্বর হাইকোর্ট তৃতীয় ধাপে প্রকাশিত ওই নিয়োগপত্র প্রদান স্থগিত করেন। কোটা পদ্ধতির ভিত্তিতে নিয়োগ দেওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেন এবং একইসঙ্গে রুল জারি করেন।