শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় বিকেনগরের দৈনিক বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিকেনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে এবং বিকেনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মাঝি’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ সিকদার। প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন।
বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবর, জাজিরা পৌরসভা বিএনপির সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন, জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকন।
সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ মিয়া, জাজিরা উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ, বিএনপি মোস্তফা কাজী, রফিকুল ইসলাম ফরাজী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিএনপি নেতা রাজ্জাক মাদবর।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা শেখ রুবেল, বিকেনগর ইউপি প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের দীর্ঘায়ুর জন্য সবাই দোয়া করবেন। আর দলের জন্য কাজ করলে; দেশের জন্য কাজ করা হবে। কারণ বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।



মন্তব্য করুন