র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার মাদারীপুর জেলার সদর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার সদর থানাধীন পূর্ব রাস্তি সাকিনস্থ আলেয়া বেগমের টিনসেট বসত ঘরের সামনে একজন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে আনুমানিক ১১ টা ১৫ মিনিটের সময় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক একজনকে আটক করেন।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ বাপ্পী বেপারী (৪৮), পিতাঃ মৃত শরীফ বেপারী, সাং-পূর্ব রাস্তি, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার দেহ তল্লাশীকালে পরিহিত লুঙ্গীর কোচা থেকে বায়ূরোধক জিপার পলিব্যাগে রক্ষিত গোলাপী রংয়ের ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীা আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে মাদারীপুর জেলার সদর থানাসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছে।
এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।