শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। শুক্রবার দুপুরে মুলফৎগঞ্জ বাজারে তার মায়ের নামে প্রতিষ্ঠিত আশ্রাফুন নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত এ অঞ্চলের ভাঙন কবলিত মানুষের খোঁজ খবর রাখছেন। সত্যি তিনি মানবতার মা আবারো প্রমানিত হয়েছে। ভাঙনের বিষয়টি তার নজরে আসার সাথে সাথেই সচিব মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছেন। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বিরামহীন চেষ্টা চালাচ্ছে। তাই শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে দেশ বাসির নিকট অহবান জানান তিনি।
বক্তব্য শেষে একেএম এনামুল হক শামীম নদী ভাঙন কবলিত এক হাজার পরিবারের মধ্যে চাল, শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের ডাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন তিনি।