সম্প্রতি মাননীয় প্রধান মন্ত্রী ত্রিশ লক্ষ শহীদের স্মরণে সারা দেশে ৩০ লক্ষ বৃক্ষ রোপনের ঘোষনা ও নির্দেশনা অনুযায়ী জাগরণী চক্র ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আজাদুল কবির আরজু মহোদয়ের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে মাদারীপুর জোনের শরীয়তপুর জেলার ৬টি উপজেলায় সর্বমোট ২৭ হাজার ২৬৪ টি বৃক্ষ রোপন করা হয়েছে।
আমরা আশা করছি, এর ফলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পাবে, তেমনি এটা পরিবারগুলোর পুষ্টি চাহদা পূরণেও অবদান রাখবে। জাগরণী চক্র ফাউন্ডেশন যেমনভাবে স্থানীয় পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে ভুমিকা রাখে, ঠিক একইভাবে জাতীয় পর্যায়ের লক্ষ্য অর্জনেও সক্রিয়ভাবে অংশ নেয়।