গুমের ঘটনায় কোনো সেনা সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ, কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, অভিযুক্ত সেনাসদস্যদের নিয়ন্ত্রণ সেনাবাহিনী থেকেই হয়ে থাকে। যদি প্রমাণ মেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার চাইলে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সহায়তা করবে বলেও জানান তিনি।