যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, “আমরা দায় এড়ানোর রাজনীতি করি না, বরং সংগঠনের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপিকে লক্ষ্য করে একটি সুবিধাভোগী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।