চট্টগ্রামে আজ (২০ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ। বিকেল ৫টায় বহদ্দারহাট, মুরাদপুর হয়ে নগরীর দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এনসিপি চট্টগ্রাম মিডিয়া সেলের প্রতিনিধি আরাফাত আহমেদ রনি জানান, এর আগে সকালে দলটির কেন্দ্রীয় নেতারা রাঙ্গামাটি গিয়ে সেখানেও একটি সমাবেশ ও পদযাত্রায় অংশ নেন। বিকেলে তারা কাপ্তাই-রাঙ্গুনিয়া হয়ে পুনরায় চট্টগ্রামে ফিরে সমাবেশে অংশ নেন।
নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে স্থানীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর পুলিশ (CMP) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এনসিপি নেতাদের অবস্থান করা হোটেলেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং।
CMP-এর জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
উল্লেখ্য, শনিবার রাতে বান্দরবান থেকে ফেরার পর চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন মোটেল সৈকতে অবস্থান নেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঘিরে শহরজুড়ে এনসিপির কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।



মন্তব্য করুন