খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ডেঙ্গু-করোনা ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানিয়েছেন, দীপ রায় প্রথমে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় খুলনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।



মন্তব্য করুন