রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর ১টার পর দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স। বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার জানান, উদ্ধার কাজ এখনো চলছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ ৩৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চারজনের একজন, জুনায়েদ (১১), চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা নিচ্ছেন।



মন্তব্য করুন