বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মব জাস্টিস ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে বলেছেন, “যেখানে মব দেখবেন, সেখানেই উচিত শিক্ষা দিয়ে তাদের ঘরে ফেরত পাঠান।” তিনি বলেন, “আমরা রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। ভারত, আমেরিকা, চীন বা রাশিয়ার হুমকি আমাদের বিচলিত করে না—আমরা চাই, বাংলাদেশ আগে।”

২১ জুলাই এক জনসমাবেশে তিনি আরও বলেন, “আমাদের নেতার বিরুদ্ধে কটূক্তি করলে দেশের কোটি মানুষের আবেগে আঘাত লাগে—এটাই স্বাভাবিক। যারা বাংলাদেশের জনগণের মনোভাব বোঝে না, তাদের রাজনীতি দূরের কথা, প্রাথমিক শিক্ষাই দরকার।”

সম্প্রতি মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এটি শুরুতে বিএনপির ওপর চাপানো হলেও তদন্তে বেরিয়ে এসেছে, ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মহলের সংশ্লিষ্টতা।

তিনি বলেন, “গণমাধ্যম এখনো ভয়মুক্ত না। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় তার ঘনিষ্ঠদের। এই ভয় জন্মেছে মব জাস্টিসের সংস্কৃতি থেকে।”

ইশরাক হোসেনের বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল—বিদেশি চাপ ও অভ্যন্তরীণ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সময় এখনই।