নাটোরের সিংড়া উপজেলার চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে জামায়াতের ওয়ার্ড সভাপতি নাজমুল হক (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ (৪৫), স্বপন (৩০), সাগর (২৫) ও ১০ বছর বয়সী শিশু সুমাইয়া খাতুন রয়েছেন। অপরদিকে বিএনপি পক্ষের আহতরা হলেন হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫) ও কোরবান।
জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় সমাবেশে অংশগ্রহণকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়। সংঘর্ষে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য করুন