বাংলাদেশ ও পাকিস্তান কূটনীতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এই চুক্তি নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ চলমান রয়েছে, এবং এটি সম্পন্ন হলে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।



মন্তব্য করুন