নরসিংদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন: সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জতুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার, জেলা বিএনপির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শহীদ তাহমিদ এর বাবা ডাঃ রফিকুল ইসলাম, জুলাইযোদ্ধা জান্নাতুল ফেরদৌসী মালিহা, ইসরাত জাহান মিতু ও মুনিয়া আক্তার।
এসময় উপস্থিত সকলকে শগথ বাক্য পাঠ করানো হয়। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন