বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করেছে। দাবি মেনে না নিলে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার জন্য দেশব্যাপী পরিবহন ধর্মঘট পালনের হুমকি দিয়েছে সংগঠনটি।
রবিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
বিআরটিএ’র অভিযান স্থগিত: মেয়াদোত্তীর্ণ বাণিজ্যিক যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধের দাবি।
আইনি শাস্তি হ্রাস: সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় কারাদণ্ড ও জরিমানার পরিমাণ যৌক্তিক হারে কমানো।
যানবাহনের আয়ুষ্কাল বৃদ্ধি: বাসের জন্য ২০ থেকে ২৫ বছর এবং ট্রাকের জন্য ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাণিজ্যিক যানবাহনের আয়ুষ্কাল নির্ধারণ।
জেলা শহরে মেয়াদোত্তীর্ণ যান চলাচলের অনুমতি: মেট্রোপলিটন এলাকার বাইরে মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচলের অনুমোদন।
অগ্রিম আয়কর হ্রাস: বাণিজ্যিক যানবাহনের অগ্রিম আয়কর পূর্বের হারে ফিরিয়ে আনা।
রিকন্ডিশন গাড়ি আমদানির সীমা বৃদ্ধি: বর্তমানে ৫ বছরের পরিবর্তে ১২ বছর পর্যন্ত রিকন্ডিশন যানবাহন আমদানির সুযোগ দেওয়া।
পরিষদের নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়নে সরকার ১১ আগস্ট পর্যন্ত সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না মিললে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে পরিবহন খাতের মালিক-শ্রমিকরা।



মন্তব্য করুন