জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম রোববার (২৭ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্ক বার্তা দিয়ে বলেন— ‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি, তদবির কিংবা মামলা বাণিজ্য করতে আসে, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে ধরিয়ে দিন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ সংবাদ সম্মেলনে সংগঠনটির সব জেলা ও শাখা কমিটি স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “স্থগিত কমিটির কেউ সংগঠনের পরিচয়ে অপকর্মে জড়ালে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ১৭ জুলাই গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন। প্রথম দফায় ১০ লাখ টাকা নেওয়ার পর ২৬ জুলাই তারা আবার যান বাকি টাকা আনতে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করে।
ঘটনার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়েরসহ তিনজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।



মন্তব্য করুন