শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর গ্রামের মো. ইব্রাহীম মৃধা মুক্তিযোদ্ধার সনদ প্রদর্শণ করে ২০০৩ সনের ৩১ এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরিত যোগদান করেন। ৬ বছর দায়িত্ব পালনের পরে স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে যান তিনি। সরকারি চাকরি পেয়েও ছেড়ে যাওয়া সুধী মহলে আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাড়ায়।
ইব্রাহীম মৃধার স্বেচ্ছায় চাকরি ছাড়ার রহস্য অবশেষে উন্মোচন হয়েছে। জানা গেছে ইব্রাহীম মৃধা মুক্তিযোদ্ধার যে সনদ দিয়ে চাকরিতে সুবিধা নিয়েছিল তা ভুয়া ও জাল ছিল। নিজে বাঁচতেই সে স্বেচ্ছায় চাকরি ছেড়ে প্রবাসে চলে গেছে।
স্থানীয় সূত্র ও চাকরিতে যোগদান পত্র থেকে জানা যায়, ইব্রাহীম মৃধা সদর উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত ছিটু মৃধার ছেলে। ইব্রাহীম ১৯৮৮ সনে চন্দ্রপুর এএইচপি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯২ সনে উচ্চ মাধ্যমিক ও ১৯৯৫ সনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বিএ পাশ করেন। ২০০৩ সনের ৩১ এপ্রিল মুক্তিযোদ্ধা কোটায় সহকারি শিক্ষক পদে উপজেলার দক্ষিন কেবল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। ৬ বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছেড়ে প্রবাসে চলে যায় সে।
সদর উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মো. ইব্রাহীম মৃধা স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছে। কেন চাকরি ছাড়ছে তা তাদের জানা নাই।
স্থানীয়রা জানায়, ছিটু মৃধা কখনও মুক্তিযুদ্ধে যায়নি। তার ছেলে ইব্রাহীম মৃধা নাকি মুক্তিযোদ্ধার কোটায় চাকরি করেছে। এ ধরণের জালিয়াতির প্রমান পরবর্তী বিচারের আওতায় আনা উচিত। স্থানীয়দের ধারণা একাডেমিক সনদেও কোন জালিয়াতি থাকতে পারে।
শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আ. রাজ্জাক সরদার বলেন, ছিটু মৃধা নামে চন্দ্রপুর ইউনিয়নে আমাদের কোন মুক্তিযোদ্ধা নাই। গেজেট বা মুক্তি বার্তায় এমন কোন নামে নাই। এ নামে কোন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান মো. ইব্রাহীম মৃধা নামে কেউ সম্মানি ভাতা গ্রহন করে না। এ নামে যদি কেউ মুক্তিযোদ্ধার সুবিধা গ্রহন করে থাকে তাহলে সে জালিয়াতি করেছে।