জাতীয় নাগরিক পার্টির (NCP) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছেন। ৩০ জুলাই (বুধবার) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সারজিস লেখেন, “আমাদের অনুরোধে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও ছাত্রদলকে এনসিপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্যের এই দৃষ্টান্ত ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশের পথ সুগম করবে।



মন্তব্য করুন